জান্নাত নির্ধারণ করবেন একমাত্র রাব্বুল আলামিন, কোন দল বা ব্যাক্তি নয়- ব্যারিস্টার কায়সার কামাল

জান্নাত নির্ধারণ করবেন একমাত্র রাব্বুল আলামিন,কোন ব্যাক্তি বা কোন রাজনৈতিক দল জান্নাতে কে যাবেন তা নির্ধরণ করতে পারেননা,একটি দল ধর্মের নামে প্রতারণা করছেন।

প্রিয় বন্ধুরা আজকে আমরা এখানে দাড়িয়েছি শুধুমাত্র শহীদ জিয়ার প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক,ধানের শীষের প্রতীক, জনাব তারেক রহমান সাহেবের প্রতীক, ধানের শীষের জন্য শুধুমাত্র ভোট চাওয়ার জন্য আমরা দাড়াইনি, এখানে দাড়িয়েছি আগামীর বাংলাদেশ কিভাবে গড়বো, আগামীর দুর্গাপুর কলমাকান্দা কিভাবে গড়বো, সকল শ্রেনীপেশার মানুষের সাথে কথা বলে একটা বিষয় উপলব্ধি করতে পেরেছি সকলের প্রানের দাবী সুন্দর সাভাবিক মানবিক দুর্গাপুর কলমাকান্দা চাই।

সেই মানবিক দুর্গাপুর কলমাকান্দা গড়তেগেলে আমাদের অনেক চেলেঞ্জ সামনে রয়েছে,সেটি শুধূ মাদক নির্মূলের চেলেঞ্জ নয়, কিশোর গ্যাং নির্মুলের চেলেঞ্জ নয় এই চেলেঞ্জ আমার প্রত্যেকটি হিন্দু, খ্রিষ্টিয়ান ভাইদের সার্বিক নিরাপত্তা দেওয়ার চেলেঞ্জ, এই চেলেঞ্জ আমার মুসলমান ভাইদের ইমান রক্ষা করার চেলেঞ্জ।

৯ ফেব্রুয়ারী সোমবার দুপুরে দুর্গাপুর সরকারী কলেজ মাঠে এক নির্বাচনী জনসভায় নেত্রকোনা-১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল এসব বক্তব্য তুলেধরেণ। পরিশেষে তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে প্রত্যের ভোট প্রার্থনা করেন এবং বিএনপি ও ধানের শীষকে’কে বিজয়ী করার উদার্ত আহবান জানান।

মোহাম্মদ শহীদুল্লা খান এর সঞ্চালনায় উপজেলা বিএনপি সভাপতি মো: জহিরুল আলম ভূইয়া’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্যদেন জমিয়তে ইসলাম উপজেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপি নেতা ইমাম হাসান আবুচান,এম এ জিন্নাহ,মো: রওশন আলী, পৌর বিএনপি সভাপতি আতাউর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধি সোহরাব হোসেন তালুকদার,ব্যাবসায়ী প্রতিনিধি রঞ্জিত সেন,আদিবাসী প্রতিনিধি অঞ্জন চিসাম,শুভেন্দু সরকার পিন্টু প্রমুখ।