রাঙ্গামাটি আসনে জয়ী বিএনপি’র এডভোকেট দীপেন দেওয়ান

রাঙ্গামাটি আসনে বিপুল ভোটের ব্যবধানে ২ লক্ষ ১৫ হাজার ৪৪ ভোট পেয়ে বিএনপি’র ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান বিজয়ী হয়েছেন।
রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে সারাদেশের ন্যায় গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। জেলার একটিমাত্র সংসদীয় আসনটিতে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
যার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান ধানের শীর্ষ প্রতীকে ২ লক্ষ ১৫ হাজার ৪৪, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীকে ৩১ হাজার ২শ ২২, জাতীয় পার্টি মনোনীত অশোক তালুকদার লাঙ্গল প্রতীকে ২ হাজার ৯শ ৭৪, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জুঁই চাকমা কোদাল প্রতীকে ১ হাজার ৭১, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক রিক্সা প্রতীকে ২২ হাজার ৭শ ১৫, ইসলামী আন্দোলন মনোনীত জসিম উদ্দিন হাতপাখা প্রতীকে ৩ হাজার ৬শ ৭৬ এবং গণঅধিকার পরিষদ মনোনীত মো. আবুল বাশার ট্রাক প্রতীকে ৪শ ৪৯ ভোট পেয়েছেন।
রাঙ্গামাটি আসনে পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৪টি কেন্দ্রের মধ্যে সর্বমোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৩ হাজার ৭৯৯। এছাড়া বাতিলকৃত ভোটের সংখ্যা ছিল ১০ হাজার ১শ ৫২।
রাঙ্গামাটি আসনে গণভোটে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫১ হাজার ৫০৪।এতে হ্যাঁ ভোট সংখ্যা ৭১,৬৯৯, না ভোট সংখ্যা ১,৭৯,৮০৫। এছাড়া বাতিলকৃত ভোটের সংখ্যা ২৩ হাজার ৫শ ৭৮।






























