১০০ টাকায় কাচ্চি, ৯৯ টাকায় বিরিয়ানি- রূপসায় ‘সালমান ভাইয়ের সেই স্বাদ’

খুলনার রূপসায় খাবারপ্রেমীদের জন্য জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান “সালমান ভাইয়ের সেই স্বাদ” উদ্বোধন করলো তাদের নতুন শাখা—আর প্রথম দিনেই ক্রেতাদের উপচে পড়া ভিড়।
রবিবার বিকেলে নগরীর ব্যস্ত রূপসা ট্রাফিক মোড় এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নতুন শাখার কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসানুর রশিদ মিরাজ।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সালমান শিকদার জানান, রমজান উপলক্ষে বিশেষ আয়োজন নিয়েই যাত্রা শুরু করেছে এই শাখা।
মাত্র ১০০ টাকায় গরুর কাচ্চি এবং ৯৯ টাকায় চিকেন বিরিয়ানি এমন ঘোষণায় উদ্বোধনের শুরু থেকেই ভিড় জমে যায় দোকান প্রাঙ্গণে। বিকেল গড়াতেই দেখা যায় উৎসবমুখর পরিবেশ।
আয়োজকদের ভাষ্য, গ্রাহকদের চাহিদা ও আস্থাকে সামনে রেখেই রূপসায় নতুন এই শাখা চালু করা হয়েছে। প্রথম দিনের সাড়াই বলে দিচ্ছে—এলাকায় নতুন এই ঠিকানাটি দ্রুতই জনপ্রিয় হয়ে উঠতে পারে।





























