ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী হুমায়ুন আটক

ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে পুলিশ বিশেষ অভিযানে হুমায়ুন কবির (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ভূল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খঁলিশাকুড়ি পোস্ট অফিস এলাকায় ১০ পিস ট্যাপেনন্ডাবল ট্যাবলেট সহ আটক করা হয়।

আটককৃত হুমায়ুন কবির (৩৬) সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের খঁলিশাকুড়ি পোস্টঅফিস গ্রামের মৃত. গাজী মঈনউদ্দীন সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির একজন মাদককারবারী। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী করে আসছে। মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে নিজ এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করে নিয়ে আসে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।