নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করলেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু

সারাদেশে মশক নিধনসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন নবনির্বাচিত বিএনপি সরকারের দলীয় সংসদ সদস্যরা। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে শহরের লিটন ব্রিজ ঘাট এলাকায় ছোট যমুনা নদীর তীরে এই সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর উদ্যোগে নওগাঁ পৌরসভা, স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এই ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ, ময়লা-আবর্জনা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়।

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনের আগে সংসদ সদস্য জাহিদুল ইসলাম বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি সব নাগরিকের দায়িত্ব। আমাদের চারপাশ পরিষ্কার রাখা নাগরিক কর্তব্য।

জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণের সেবক হিসেবে মানুষের জন্য কাজ করে যেতে চাই। এখন থেকে প্রতি শনিবার নওগাঁ শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী, নওগাঁ জেনারেলহা সপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু জার গাফফার প্রমুখ।