নেত্রকোনার মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ঈদ উপহার বিতরণ

নেত্রকোনা মদন উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে মদন উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী, উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, যুগ্ম সাধারন সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, লুৎফুজ্জামান বাবরের একান্ত সচিব মাহমুদুর রহমান, কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা মসলিস, মহিলা দলের সভাপতি, তাসলিমা হক স্মৃতি,সাধারন সম্পাদক রত্না আক্তার প্রমূক।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৭১০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।






























