নেত্রকোনার মদনে বিভিন্ন খাল দিয়ে আগাম পানি ঢুকছে

নেত্রকোনার মদন উপজেলার মাঘান পদেরকোনা সুইজগেট গোবিন্দ ইউনিয়নে বালই নদীর পাড়ে বেঁড়ি বাঁধ ও ফতেপুর ইউনিয়নের বিভিন্ন খান দিয়ে আগাম পানি ডুকছে।

বুধবার সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নে ও মাঘান ইউনিয়নের পদের কোনা। সুইজগেটের নিচ দিয়ে পানি হাওরে প্রবেশ করছে। এতে করে প্রায় ১০০-৩০০ একর জমি পানির নিচে তলিয়ে যাচ্ছে।

উপজেলা দেওসলিয়া গ্রামের সামনে তলার হাওরে খাল দিয়ে পানি ঢুকছে প্রায় ১০০ -২০০ একর জমি পানির নিচে তুলিয়ে গেছে ফতেপুর গ্রামের পিছনে ধোলাই নদী দিয়ে পানি প্রবেশ করছে.।

বুধবার সরজমিনে গেলে দেখা যায় দেওসলিয়া গ্রামের বিএনপি’র সাধারণ সম্পাদক বাদল এর নেতৃত্বে প্রায় এক কিলোমিটার বাঁধ গ্রামবাসীর সহায়তায় দেওয়া হচ্ছে।

পানির নিচে তুলিয়ে যেতে পারে শতশত একর জমি বিষয়টি দ্রুত প্রশাসনের দেখার জন্য এলাকাবাসীর জোর দাবি জানাচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী জানান, মাঘান ইউনিয়নে পদেরকোনা সুইজগেট ও গোবিন্দশ্রী ইউনিয়নের বেঁড়ি বাঁধ পরির্দশন করেছি।পানির অবস্থা ভালো নেই,এলাকার জনসাধারণ বস্তা দিয়ে মাটি দেয়ার কাজ করছে। আমি পানি উন্নয়ন বোর্ডের প্রধানের সাথে কথা বলছি। বলে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।