নেত্রকোনার মদনে মোটরসাইকেল চুরির অভিযোগ

নেত্রকোনার মদনে দীপ্ত আদিত্য নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। উপজেলার হাজরাগাতি গ্রামে এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী দীপ্ত আদিত্য ওই গ্রামের সোমেশ চন্দ্রের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ ২০২৬ তারিখ রাতে আদিত্য তার বাড়ির সামনের গোয়াল ঘরে মোটরসাইকেলটি তালাবদ্ধ অবস্থায় রাখেন। পরদিন দুপুর ২টার দিকে তিনি গোয়াল ঘরে গিয়ে দেখেন গেটের তালা ভাঙা এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি সেখানে নেই।

পরবর্তীতে বাড়ির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ২৬ মার্চ রাত ২:৫৪ মিনিটের দিকে একজন অজ্ঞাত ব্যক্তি তাদের বাড়িতে প্রবেশ করে ঘোরাফেরা করছে। ফুটেজে ছবি ঝাপসা আসলেও ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিই গোয়াল ঘর থেকে মোটরসাইকেলটি চুরি করেছে।

এ ঘটনায় ভুক্তভোগী দীপ্ত আদিত্য শনিবার বিকেলে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মদন থানার ওসি হাসনাত জামান জানান, মোটরসাইকেল চুরির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজসহ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।