নেত্রকোনায় যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগটি মিথ্যা ও বানোয়া

গতকাল শনিবার ২৮ মার্চ ২০২৬ তারিখ বেশ কয়েকটি জাতীয় পত্রিকার ও অনলাইন পোর্টালে মদন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানার নাম জড়িয়ে মোটরসাইকেল চুরির একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে সোহেল রানা বলেন, উক্ত প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

“প্রকাশিত সংবাদটিতে আমার নাম উল্লেখ করে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে, যা আমার সামাজিক মান-সম্মান ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা মাত্র। একটি কুচক্রী মহল গোপনে এই ভিত্তিহীন সংবাদ প্রকাশে সহযোগিতা করেছে। আমি তাদের এহেন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।”

এদিকে মোটরসাইকেল মালিক দীপ্ত আদিত্য ও তার বাবা সোমেশ আদিত্য জানান, “আমাদের মোটরসাইকেলটি কে বা কাহারা বাড়ির গোয়াল ঘর থেকে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে গেছে তা আমাদের জানা নেই। তবে এই ঘটনায় সোহেল রানার নাম ও ছবি জড়িয়ে সংবাদ প্রকাশ করায় আমরাও এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।”

ভিত্তিহীন সংবাদের মাধ্যমে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়।