নেত্রকোনার মদনে জ্বালানী তৈল মজুত রাখায় জরিমানা

নেত্রকোনার মদন উপজেলার ধুবাওয়ালা বাজারে অবৈধভাবে জ্বালানী তৈল মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার রাত আনুমানিক রাত ৯ টার দিকে ধুবাওয়ালা বাজারে অবস্থিত ‘রিশাদ এন্ড বিয়ান স্টোের ’-এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি শাওলিন নাহার।

অভিযানে দেখা যায়, মনোহারি দোকানের দুইটি ড্রামে প্রায় ৪২০ লিটার ডিজেল মজুত রেখে প্রকাশ্যে বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে।

অভিযুক্ত প্রতিষ্ঠান ‘রিশাদ এন্ড বিয়ান স্টোর ’-এর মালিক ইলিয়াছ আহম্মেদ দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলেন বলে জানা যায়। এ অপরাধে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শাওলীন নাহার জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে উক্ত স্থানে অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এখানে প্রায় ৪২০ লিটার ডিজেল পাওয়া যায়। তাকে বলা হয়েছে পরবর্তীতে লাইসেন্স, ও ভাউচার রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।