নেত্রকোনার মদনে হাওরে ক্ষতি গ্রস্ত কৃষকদের পাশে লুৎফুজ্জামান বাবর

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা প্রস্ত করা হয়েছে, এ নিয়ে মাননীয় প্রধান মন্ত্রী ক্ষিপ্ত হয়েছেন।

এ তালিকা গ্রহণযোগ্য হয়নি। তালিকায় প্রকৃত কৃষকদের নাম বাদ দিয়ে অতিরিক্ত নাম অর্ন্তভুক্ত হয়েছে। ফলে এ তালিকা নতুন করে যাচাই-বাচাই করে প্রনয়ণ করা হবে। প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করে সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। প্রসাশনের উদ্দেশ্য তিনি বলেন, তালিকা যাচাই বাচাই কালে যদি আমার দলের কোন লোক চাপ দেয় তাদের কথা আপনারা শোনতে বাধ্য হবেন না। আপনারা সঠিকভাবেই তালিকা প্রস্ত করবেন। যারা পাওয়ার ন্যাযতা রাখে তারাই পাবে। আর যারা পাওয়ার ন্যযতা রাখে না তারা পাবে না। এতে আপনাদেরকে আমার বিএনপির নেতাকর্মীরা সাহায্য করবে।

শনিবার (৯ মে) বিকালে নেত্রকোনার মদন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নতুন তালিকায় বর্গাচাষি ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে যারা বাস্তবিক অর্থে ক্ষতির স্বীকার হয়েছেন এবং সহায়তা পাওয়ার যৌক্তিকতা রাখেন- তাদেরই অন্তর্ভুক্ত করা হবে।
বিএনপি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় প্রাথমি

কভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা করা হয়েছিল। তবে সেই তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশাপাশি অকৃষকদের অনেক নামও এসেছে। আবার যারা কৃষক তাদের নাম বাদ পড়েছে। এজন্য নতুন করে তালিকা প্রস্ত হবে।

এ সময় তিনি জেলেদের উদ্দেশ্য করে বলেন, আমরা মূলত জেলেদের জন্য কোন আলাদাভাবে বরাদ্দ পাইনি। তবে এ ব্যাপারে আমি ত্রাণমন্ত্রীর সাথে কথা বলেছি তিনি আমাকে বিকল্পভাবে জেলেদের জন্য সাহায্য করবেন। হাওরে মাছ ধরার বিষয়ে তিনি বলেন, যে কোন জাল পাবেন আপনারা সাথে সাথে পুরে ফেলবেন। এবার হাওরে সরকারের পক্ষ থেকে মাছ ছাড়া হবে আমিও নিজ অর্থায়নে মাছ হাওরে ছাড়ব। তাই হাওরে জাল ফেলে মাছ ধরতে নিষেধ করেছেন।

হাওড়াঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের অচিরেই পঞ্চমবার্ষিকী পরিকল্পনা করতে হবে। আমরা বিচ্ছিন ভাবে উন্নয়ন চাই না। হাওড়ের বাস্তবতা বিবেচনায় পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন করব।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী, সহকারি কমিশনার ভূমি শাওলীন নাহার, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, কৃষি অফিসার মাহমুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান ছন্দ, সিনিয়র সহসভাপতি আবু তাহের আজাদ, মদন থানার অফিসার ইনর্চাজ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টোটন, সাধারন সম্পাদক আব্দুল কাদির, যুগ্ন সাধারন সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদল সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।