সুনামগঞ্জের ধর্মপাশায় দু’পক্ষের সংঘর্ষে ১ জন নিহত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে সুনই গ্রামে পূর্ব শর্ত্রূতার জের ধরে সংঘর্ষে এক জন নিহত হয়েছে। রোববার (৭জুন) সকাল সাড়ে ৬ ঘটিকায় পাইকুরাটি ইউনিয়নে সুনই গ্রামে কারির বাজারে এই ঘটনাটি ঘটে। জানাযায়, সুনই গ্রামেন মঞ্জুরুল হকের ছেলে নাসিম মিয়া (৩৮) চা স্টলের দোকানদার। তিনি দোকানে যাচ্ছিলেন এমন সময় একই গ্রামের অলি, ডালি, আনু, সফু, মোশারফের নেতৃত্বে ২০/২৫ জন লোকে এসে নাসিম আঘাত করে। নাসিমের আত্নচিৎকারে আস পাশের আলোক জন সহ নিহতের বড় ভাই আল আমিন ছুটে আসে। এসে আহত
নাসিমকে ধর্মপাশা হাসপাতালে নিয়ে আসেন। কর্মরত ডা: মুঃ আবু রায়হান সজিব বলেন, চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মুত্যু ঘটে। খবর পেয়ে ধর্মপাশা থানার পুলিশে এসে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে প্রেরণ করেন। নিহত নাসিমের বড় ভাই আল আমিন বলেন, আমার চাচা বোনের ছবি নিয়ে আমাদের হয়রানি করে। এতে আমার ভাই নাসিম বাঁধা দেওয়ায় থাকে হত্যা করেছে। এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি, তারা বাড়ী থেকে অন্যত্রে চলে গেছেন। এব্যাপারে ধর্মপাশা থানার ওসি সহিদ উল্যাহ বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্তিয়া চলছে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।