ময়মনসিংহে মসজিদে অনুদানের চেক বিতরণ

ময়মনসিংহ সদর আসনের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপির নির্দেশনায় ও উপজেলা প্রশাসনের সুষ্ঠু ব্যবস্থাপনায় টিআর প্রকল্পের আওতায় ৬০টি সম্মানিত মসজিদে অনুদানের চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতিদের হাতে চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা, বিএনপি নেতা মঞ্জুরুল হক মঞ্জু,জামাল উদ্দিন, উলামা দল নেতা আমীর হামজা সহ সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই অনুদানে মসজিদের সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন ও নানামুখী ধর্মীয় কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।






























