নান্দাইলে দুই দিনের সফরে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি দুই দিনের সরকারি সফরে১০জুলাই (শুক্রবার)নির্বাচনী এলাকা নান্দাইলে আসেন।সফরকালে তিনি নান্দাইলের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

মন্ত্রণালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, ১০ জুলাই শুক্রবার সকাল ৯টায় প্রতিমন্ত্রী ঢাকার গুলশানস্থ নিজ বাসভবন হতে নান্দাইল উপজেলার উদ্দেশ্যে যাত্রা। দুপুর ১২টায় তিনি নান্দাইলের বাহাদুরপুর হাউজে উপস্থিতি। সেখানে মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদে পবিত্র জুময়ার নামাজ আদায়।

পরে বিকাল ৪টায় প্রতিমন্ত্রী দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কালিয়াপাড়া বাজারে শসা চাষীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় যোগদান করবেন।

ওইদিন রাত সাড়ে ৭টায় তিনি কালেঙ্গা বাজার দলীয় কার্যালয়ে জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে,রাতে নান্দাইল চৌধুরী বাড়ীর”বাহাদুরপুর হাউজে”রাত্রিযাপন করবেন বলে উল্লেখ রয়েছে।সফরের দ্বিতীয় দিন ১১ জুলাই শনিবার সকাল ১০টায় তিনি

স্থানীয় জনসাধারণের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে ৪টায় উদং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে নান্দাইল পৌর বিএনপি’র সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

পরবর্তী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ময়মনসিংহ শহরের গ্রীণ পয়েন্টে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের সাথে এক আলোচনা সভায় যোগদান করবেন প্রতিমন্ত্রী। সকল কর্মসূচি শেষে ওইদিন রাত ৮টায় তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

প্রতিমন্ত্রীর এই সফরে সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহকারী একান্ত সচিব মহিউদ্দিন আহমেদ, ব্যক্তিগত কর্মকর্তা মোঃ ফরিদুর রেজা সাগর এবং গানম্যান মোঃ কামরুজ্জামান পিপিএম।