বলাখাল শারদাঞ্জলি গীতা নিকেতনের উদ্যোগে প্রথমবারের মতো গীতাযজ্ঞ অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল চৌধুরী বাড়িতে বলাখাল শারদাঞ্জলি গীতা নিকেতনের উদ্যোগে প্রথমবারের মতো ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্ত, ধর্মপ্রাণ মানুষ, শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বলাখাল শারদাঞ্জলি গীতা নিকেতনের সভাপতি এবং বলাখাল সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি সুখেন্দু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজু এবং বলাখাল শ্রীশ্রী শারদীয় দুর্গোৎসব কমিটির সভাপতি স্বপন চক্রবর্তী।

অনুষ্ঠানে শারদাঞ্জলি ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঢাকা থেকে আগত সারথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিকেতন দে, অর্থ সম্পাদক সুমন দাস বিজয়, প্রধান সমন্বয়ক কার্তিক সূত্রধর, শারদাঞ্জলি ফোরাম ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর রায় এবং শারদাঞ্জলি ফোরাম সোনারগাঁও উপজেলা (নারায়ণগঞ্জ) শাখার সাধারণ সম্পাদক লিটন ভৌমিক।

এছাড়াও উপস্থিত ছিলেন বলাখাল সর্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক সুভাষ ভৌমিক, বলাখাল শারদাঞ্জলি গীতা নিকেতনের সাধারণ সম্পাদক সুমন অধিকারী, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় সাহা এবং প্রচার সম্পাদক নরেশ চন্দ্র সাহা।

শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা গোপাল চন্দ্র সাহা, আহ্বায়ক নন্দিতা দাস, যুগ্ম আহ্বায়ক অর্পণ মুখার্জি, সদস্য সচিব শ্যামল চন্দ্র দাস, সদস্য ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিপন কুমার সাহা, সদস্য লক্ষণ সাহা এবং সারথি রুবেল সরকার।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বলাখাল শারদাঞ্জলি গীতা নিকেতনের শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী পরিবেশনা। শিক্ষার্থীরা সমবেতভাবে শ্রীমদ্ভগবদ্গীতার ১৮টি অধ্যায় পাঠ করে উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে। আয়োজকদের মতে, নতুন প্রজন্মের মধ্যে গীতার আদর্শ, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন গীতা নিকেতনের শিক্ষকবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন গণেশ চক্রবর্তী, তপু রায়, উপেন্দ্রনাথ রায়, সাধন চন্দ্র রায়, অমিত চক্রবর্তী, দীপঙ্কর চক্রবর্তী ও মিলি সাহা। তাঁদের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনা ও গীতা পাঠে অংশগ্রহণ করে।

দিনব্যাপী গীতাপাঠ, প্রার্থনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। শেষে বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা স্মারক প্রদান করে আয়োজকরা।

আয়োজকরা জানান, বলাখাল শারদাঞ্জলি গীতা নিকেতনের এটি প্রথম গীতাযজ্ঞ হলেও ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের ধর্মীয়, শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মসূচি নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নতুন প্রজন্মকে গীতার শিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার পাশাপাশি সমাজে সম্প্রীতি, নৈতিকতা ও ধর্মীয় চেতনা বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।