ময়মনসিংহে ডেল্টা হেলথ কেয়ার শেয়ারদের মতবিনিময়

ময়মনসিংহের ঐতিহ্যবাহী স্বাস্থ্যসেবা মূলক প্রতিষ্ঠান ডেল্টা হেলথ কেয়ার লিমিটেড এর শেয়ার হোল্ডারগনের এক মতবিনিময় সভা ৩০ আগস্ট রবিবার দুপুরে ডেল্টা হেলথ কেয়ার এর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

(রবিবার) মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ডেল্টা ফার্মা লিমিটেড ও ডেল্টা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোঃ জাকির হোসেন।সভাপতিত্ব করেন ডেল্টা হেলথ্ কেয়ার এর চেয়ারম্যান ডাক্তার মোঃ আনোয়ারুজ্জামান।

আনন্দমূখর পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভাটি নান্দনিকতার সাথে সঞ্চালনা করেন ডেল্টা হেলথ্ কেয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী। মতবিনিময় সভাটি অনুষ্ঠানের জন্য সহযোগিতায় ছিলেন ডেল্টা ফার্মা লিমিটেড।

অপরদিকে ১/৯/২০১৪ সালে ডেল্টা হাসপাতালটির পথচলা শুরু হয়।নানান প্রতিকূল পরিবেশের মধ্যে চরাই উৎরাই পেরিয়ে ডেল্টা হেলথ্ কেয়ার এখন অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে স্বাস্থ্যসেবায় দৃষ্টান্ত স্থাপন করেছে।বর্তমানে এর ২৩৫ জন শেয়ার হোল্ডার রয়েছেন।

শেয়ার হোল্ডারদের অধিকাংশই ব্যক্তিই নামকরা খ্যাতিমান চিকিৎসক।
মতবিনিময় সভায় দেশের খ্যাতিমান শিশু বিশেষজ্ঞ ও সার্জন প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম, প্রফেসর ডাক্তার জিন্নাতুন নাহার, প্রফেসর ডাক্তার এএসএম রুহুল কুদ্দুস উপস্থিত ছিলেন।

এছাড়াও ডাক্তার পারভেজ শামস, ডাক্তার এবিএম আজিজুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম আনিস,ডাক্তার গোলাম মোস্তফা, ডাক্তার মৃণাল কান্তি রায়, ডাক্তার অনুপমা ঘোষ,মিসেস আঞ্জুমান আরা,ডাক্তার একেএম মুসা শাহীন, ডাক্তার আহমেদ আলী আকন্দ, মিসেস মাহবুব আরা,ডাক্তার মোঃ বেলায়েত হোসেন, ডাক্তার মোঃ আব্দুল আজিজ, দিলশাদ জাহান, সুব্রত কুমার রায়সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন শরীফ থেকে তিলাওয়াত করেন ডেল্টা হেলথ কেয়ারের হিসাব রক্ষক জহিরুল ইসলাম।