নেত্রকোনার মদনে কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কোটি টাকা লুটপাট

নেত্রকোনা মদন উপজেলার কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।
জানা যায়, বিগত আওয়ামীলীগ সরকারের সময় মহিলা ও শিশুবিষয়ক মন্রনালয়ের অধিনে ২০১৯ সালে প্রতি ইউনিয়নে একটি করে ও পৌর সভায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৯টি কিশোর কিশোরী ক্লাব স্থাপন করে সপ্তাহে শুক্র শনি ৩০ জন কিশোর কিশোরী কে এই ক্লাবে সাংস্কৃতিক নানা বিষয় শেখানোর কথা।

প্রতিটি ক্লাবের জন্য একটি করে হারমোনিয়াম,তবলা, ক্যারাম,দাবা,লুড়ু, পাঁচ হাজার টাকার বই সাময়িকী দেয়ার বরাদ্দ রয়েছে।

কিশোর কিশোরীদের ক্লাব মূখী করার জন্য প্রতিদিন প্রত্যেক সদস্যর জন্য ৩০ টাকা মূল্যের ম্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণ সম্পন্ন নাস্তা বরাদ্দ দেয়া হয়। নাস্তা না দিয়ে হরিলুট করেছে প্রকল্পের সাথে জড়িত শিক্ষক ও কর্মকর্তারা।

কিশোর কিশোরী ক্লাবের সাথে সম্পৃক্ত ইউপি সদস্যদের সম্মানী ভাতা না পাওযার অভিযোগ রয়েছে। সরজমিন গেলে বালালী বাঘমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সামনে সার ডিলার আপেল মাহমুদ জানান, আমি এ পর্যন্ত কোন দিন শুক্র ও শনি বারে ক্লাস নিতে দেখি নাই। বালালী গ্রামের সাংস্কৃতিক মনা অনল জানায়, আমি ২০২৩ সালে এক দিন দেখে ছিলাম, পরে আর দেখা যায়নি।

পৌর সভার জাহাঙ্গীরপুর পূর্বপাড়া বাসিন্দা রাজিব জানায়, আজ ৩ সেপ্টেম্বর শুক্রবার বিদ্যালয় বন্ধ আমি কোন দিন শিক্ষকদে কিশোর কিশোরীদের ক্লাস নিতে দেখি নাই। চানগাঁও ইউনিয়নে নয়া পাড়া গ্রামের কৃষক ফকির রাহিম, জানায়, আমি সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জায়গা দান করেছি, সবসময় আলম বাজারে থাকি আজ প্রথম আপনার কাছে শুনলাম আমাদের বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাব রয়েছে।

এ বিদ্যালয়ে ক্লাবের কোন কার্যক্রম নাই। ফতেপুর ইউপি সদস্য পাভেল মিয়া বলেন, কিশোর কিশোরী নামে ক্লাব আছে আমার ওর্য়াডে আমি জানি না। ২০২২ সালে আমি ফতেপুর ইউপি সদস্য হয়েছি। এর পর থেকে হাসনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাবে কোন কার্যক্রম আমার চোখে পড়েনি।

বালালী বাঘমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক কবির আহমদ জানান,আমি কিছু দিন ধরে অসুঃস্তা নিয়মিত স্কুলে যেতে পারছিনা, ক্যারাম, হারমোনিয়া, তবলা বালালী বাঘমার উচ্চ বিদ্যালয়ে রয়েছে। ইউপি সদস্যদের সন্মানী বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অফিস জানে।

মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শারমিন শাহজাদি জানান, কিশোর কিশোরীদের নাস্তা না দেয়ার কারনে এরা ক্লাবে আসে না ,আমি বিষয়টি তদন্ত করে দেখব,লুটপাট বিষয়ে জানতে চাইলে তিনি এরিয়ে জান।
উপজেলা নির্বাহী অফিসার, নাদির হোসেন শামীম জানান, বিষয়টি আমি আপনার মাধ্যমে জানতে পারলাম, দ্রুত তদন্ত করা হবে।