সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সাবেক সেনা সদস্য সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের অতি দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার উদ্যোগে মোক্তারপাড়াস্থ জেলা প্রেসক্লাবের সামনে সড়কে (৩১ অক্টোবর) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান শামীম তালুকদার এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর ননী গোপাল সরকার, উপদেষ্টা সাংবাদিক মোনায়েম খান, হাওর বন্ধু ইকবাল হোসেন, সাংবাদিক ও সহকারী অধ্যাপক বিজয় দাস,।

সংগঠনের সহসভাপতি শহিদুল ইসলাম শফিক, সাংবাদিক আবুল কাশেম আবাদী, বাংলাদেশ প্রেসক্লাব বারহাট্টা উপজেলা শাখার সভাপতি প্রভাষক সুমন আহমেদ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্যঃ গত ১৫ অক্টোবর দুর্গাপুর উপজেলার তেলুঞ্জিয়া গ্রামে আলিফ ফকিরের শ্বশুরবাড়ি সেখানে বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে যান। এ সময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।