কাঠালিয়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর কুশল বিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেছেন মাহবুব আলম জমাদার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) কৈখালী বাজারে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনসাধারণের নানা বিষয় নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন মাহবুব আলম।
কুশল বিনিময়কালে তিনি স্থানীয়দের বিভিন্ন কথা ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার বিষয়ে স্থানীয়দের কাছে বিভিন্ন অঙ্গীকারের কথা তুলে ধরেন।
মাহবুব আলম জমাদার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের একজন সমাজসেবক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত।





















