নেত্রকোনার মদন পৌরসভায় শারদীয় দুর্গাপূজার উপলক্ষ্যে বস্ত্র বিতরণ

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মদন পৌরসভায় বস্ত্র বিতরণ অনুষ্টান অনুষ্টিত হয়েছে। জানাযায়, আগামী পৌর নির্বাচনে মদন পৌরসভার সাবেক যুবদলের সদস্য সচিব ও বিগত নির্বাচনে ধানের শীর্ষের নমীনী আগামী মেয়র পদ প্রার্থী মোঃ এনামুল হক দেশের সকল সনাতন ধর্মাবলম্বীকে শুভেচ্ছা জানিয়েছেন অসহায় মেহনতি মানুষের সাথে তাল মিলিয়ে বলেছেন ” যার যার উৎসব সবার মানব সেবায় সম্প্রীতির বন্ধন।

এ দেশে দীর্ঘদিন ধরে সকল ধর্মের মানুষ এক সাথে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য সম্প্রীতি বজায় রেখে আনন্দ মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে তিনি সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সিলেট বাসস্ট্যান্ডে পৌরসভার বিভিন্ন ওর্য়াডে প্রায় ৩ শতাধিক বস্ত্র বিতরণ অনুষ্টানের আয়োজন করেন মেয়র প্রার্থী এনামুল হক।

এ সময় বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, মদন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন দৈনিক ইনকিলাব জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ ,মদন উপজেলা যুবদলের সাধারন সম্পাদক, হুমায়ুন কবির ,,রোস্তম আলী,সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া,
মোঃ বিল্লাল মিয়া,গিরেন্দ্রসহ গণমাধ্যম কর্মীগণ।