ঝালকাঠির কাঠালিয়ায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ ও মন্দির পরিদর্শন

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, প্রবাসী ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ (দুলাল হাওলাদার) বানাই বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও সনাতন ধর্মাবলম্বীদের মন্দির পরিদর্শন করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বানাই বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেন তিনি। এ সময় বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
পরে সকাল ১১টার দিকে বানাই শ্রীশ্রী মদনমোহন সেবাশ্রম ও শারদীয় দুর্গামন্দির পরিদর্শন করেন আবুল কালাম আজাদ।
তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।























