আমার স্বামী আবারও আপনাদের কাছে ফিরে এসেছে: বাবরের স্ত্রী

নেত্রকোনা ৪ আসনের সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবণী বলেন, আপনাদের দোয়ায় ভালবাসায় আবার আমার স্বামী আপনাদের কাছে ফিরে এসেছে,আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি।
আমার স্বামীকে আল্লাহ নতুন জীবন দিয়েছেন,আল্লাহ নিশ্চিয়ই উনার মাধ্যমে ভাল কিছু করাবেন, আগামী ১২ তারিখ ত্রয়োদশ সংসদ নির্বাচন আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে উনাকে জয়যুক্ত করে আবার সংসদ সদস্য হিসেবে বিজয়ী করে নিয়ে আসব, উনি আপনাদের কল্যাণে যা যা করনীয় তা তিনি সংসদে তুলে ধরবেন।
সব সময় উনার চিন্তাভাবনা কিভাবে আপনাদের উন্নত জীবন দেয়া যায় এবং সহযোগিতা করা যায় সেই চিন্তাই তিনি সব সময় করেন। মঙ্গলবার উপজেলার চানগাঁও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক নারী ভোটারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ সব কথা বলেন তিনি।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য মির্জা হায়দার আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুর রহমান আঙ্গুর, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আব্দুল হেলিম ভুলু, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক আঞ্জু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক, প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম আল আমিন উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি শিরিন আক্তার, সাধারণ সম্পাদক জোসনা আক্তারসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।






























