ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার থানা সম্মেলন ২০২৬ আজ আইএবি অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে উপজেলা শাখার সভাপতি শেখ বিপ্লব হাসান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তামিম হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উত্তর জেলার সাধারণ সম্পাদক মুফতি হাবিবুল্লাহ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সভাপতি শেখ রওনক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শাহ নূরুল কবির শাহীন।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ জোবায়ের।
সম্মেলনের শেষে সর্বসম্মতিক্রমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হন আব্দুল্লাহ জোবায়ের, সহ-সভাপতি শেখ বিপ্লব হাসান জয় এবং সেক্রেটারি নাহিদ ইসলাম।
বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আদর্শিক ও নৈতিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে এবং নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে।






























