উত্তরবঙ্গকে পরিণত করব আমরা কৃষিশিল্পের রাজধানীতে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, উত্তরবঙ্গকে পরিণত করব আমরা কৃষিশিল্পের রাজধানীতে। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কেউ বেকার থাকবে না সেদিন। যখন কৃষি বিপ্লব হবে সবাই কাজ পেয়ে যাবে তখন।

বলবেন আমাদের শুধু কৃষক বানিয়ে রাখবেন, না, আপনাদের ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে।
বুধবার কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে বলেন তিনি এ কথা।

তিনটা নদীকে কুড়িগ্রাম জেলার দুঃখ উল্লেখ করে তিনি বলেন, বর্ষা আসলেই চিন্তা বাড়ে এখানকার মানুষের। নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে।

আল্লাহ যদি সুযোগ দেন তাহলে ওদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে।
কুড়িগ্রামকে সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করবে জামায়াত।

নারীদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে নারীদের। যে দেশে মায়ের নিরাপত্তা নেই সেই দেশ হতে পারে না আমার।

আমরা এখানে দেখবো না জাত-ধর্ম। নারীদের সম্মান করা সবচেয়ে বড় দায়িত্ব আমাদের। এটা আমরা পালন করব।