কিশোরগঞ্জের হোসেনপুরে জুয়া ও মাদকবিরোধী র্যালি ও বিক্ষোভ সমাবেশ

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের অলিগলিতে জুয়া ও মাদকের অবাদ ব্যবহার চলছে। এই অভিশাপ থেকে মুক্তি পেতে জুয়া ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজ কে রক্ষা করার লক্ষ্যে হোসেনপুর উপজেলার উত্তর গোবিন্দপুরে স্থানীয় লোকজন জুয়া ও মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা করেছেন। “মাদককে না বলুন, মাদক পরিবার- সমাজ ও রাষ্ট্রের অভিশাপ” এই স্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী এই র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ মার্চ ) বিকেলে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাকচান্দা বাজার খেলার মাঠ প্রাঙ্গণে ওই অনুষ্ঠানের আয়োজন করে মাদক জুয়া নির্ভুল সংগ্রাম পরিষদ , এলাকাবাসী ও উত্তর গোবিন্দপুর সচেতন যুব সমাজ।
র্যালী শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উত্তর গোবিন্দপুর জুয়া ও মাদক নির্মূল সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন মাস্টার,আহ্বায়ক ইমাম উদ্দিন, মাওলানা আনিসুর রহমান তালুকদার, আব্দুল্লাহ আল মামুন, জান্নাতুল নাঈম খান, ইউপি সদস্য চান মিয়া, সুমন মিয়া, মাসুদ রানা, নাঈম, মাহিমসহ
এলাকাবাসী ও যুব সমাজের প্রতিনিধিগণ।
এ ব্যাপারে হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রাশেদুল ইসলাম বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। এটি একটি সামাজিক ব্যাধি জুয়া ও মাদক চিরতরে নির্মূল করাই আমাদের লক্ষ্য। জুয়া ও মাদক সংশ্লিষ্ট কাউকে ছাড় দেয়া হবে না।


















