নেত্রকোণায় নদীতে নবজাতকের মরদেহ উদ্ধার

নেত্রকোণায় নদীতে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে নেত্রকোণা পুলিশ।
রবিবার দুপুরে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের সুতী সাইডুলী নদীর কোনাপাড়া ফেরীঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের তথ্যমতে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, কোনাপাড়া ফেরীঘাট এলাকায় এক নবজাতক ছেলে শিশুর মৃতদেহ নদীর পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি আরো জানান, নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়ার পাশাপাশি তদন্ত শুরু করা হয়েছে।




























