কিশোরগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা ব্যবসায়ী মিজান গ্রেফতার

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি)র বিশেষ অভিযানে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো.মিজান (৪৫) ও মোঃ চয়ন মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে সময় তাদের কাছ থেকে ১০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগষ্ট) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নে মাদকের বিরুদ্ধে অভিযান চলাকালে ডিবি পুলিশ অফিসার এসআই মোঃ তাহসীন হাবীব তালিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ইয়াবাসহ গ্রেফতার হন কিশোরগঞ্জের কুখ্যাত মাদক ব্যবসায়ী মিজান (৪৫) ও চয়ন মিয়া (৩৯), তাদের দেহ তল্লাশি করলে তারা দুইজনই বের করে দেয় সর্বমোট ১০৭ (একশত সাত) পিস ইয়াবা যা জব্দ তালিকায় ইতোমধ্যে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন এলাকায় যেয়ে মাদক ( ইয়াবা) সাপ্লাই দিত বলে অভিযোগ পাওয়া গেছে।

গ্রেফতারকৃত মিজান কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের কৃষক কাদির শিকদারের এর বড় ছেলে অপর আসামি মোঃ চয়ন হোসেনপুর উপজেলা পুমদী ইউনিয়নের হরিচন্দ্রপট্টি এলাকার খলিলুর রহমান তোতা মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।