কুড়িগ্রামে মামলার নথি জালিয়াতি ও ভুয়া চার্জশিটের অভিযোগে এসআইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের রাজারহাট থানার উপ-পরিদর্শক আতিকুলইসলামের বিরুদ্ধে ভুয়া চার্জশিট দাখিল, জাল স্বাক্ষর, ১৬১ ধারায় ভুয়া জবানবন্দি তৈরি ও অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আরিফুল ইসলাম।
শনিবার (৮ আগষ্ট) সকাল ১১টায় রাজারহাট প্রেসক্লাব এই সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক বিভাগীয় শাস্তি এবং তার অধীনে তদন্তাধীন সমস্ত মামলার নথি পুনঃপরীক্ষা করে খতিয়ে দেখার দাবি জানানো হয়।
এ বিষয়ে রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ বলেন, এস আই আতিকুল ইসলাম চার্জশিট দাখিলে ত্রুটি করলে বাদীর জন্য আদালতের দরজা খোলা আছে।






























