খাগড়াছড়ি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের(বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো।

মঙ্গলবার(১লা সেপ্টেম্বর) আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এসব কর্মসূচিতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দিনের কর্মসূচির শুরুতে খাগড়াছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

সকাল সাড়ে ১১টার দিকে শহরের চেঙ্গী স্কয়ার এলাকায় বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন ওয়াদুদ ভূইয়া। শোভাযাত্রাটি চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে খাগড়াছড়ি টাউন হলে গিয়ে শেষ হয়।

পরে টাউন হল অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু ও অনিমেষ চাকমা রিংকুসহ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। দিনব্যাপী কর্মসূচিকে ঘিরে খাগড়াছড়ি শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মানিকছড়িতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন;-খাগড়াছড়ির মানিকছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আনন্দ র‍্যালি, আলোচনা সভা, কেক কাটা, বৃক্ষরোপণ এবং বেলুন ও পায়রা উড়ানো হয়।

মঙ্গলবার(১লা সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি মো: হাবিবুর রহমান হাবিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনায় ভূমিকা রাখার আহŸান জানান।

এ সময় তিনি দুর্নীতিমুক্ত সমাজ গঠন ও মাদকবিরোধী কার্যক্রমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানান। পরে উপস্থিত নেতাকর্মীরা মাদকবিরোধী ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের শপথ পাঠ করেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, সহ-সভাপতি মো. কাশেম চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো: নুরুজ্জামান মাস্টার, মো: জাহাঙ্গীর হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক মো: মীর হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আল ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল হাই ও সাংগঠনিক সম্পাদক মো: শাহিন হোসেনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুবদল, মহিলা দল, ছাত্রদল ও মৎস্যজীবী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গুইমারায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত;-খাগড়াছড়ির গুইমারায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার(১লা সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে গুইমারা অডিটোরিয়াম হলের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের নেতৃত্বে র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠিত হয়। তাঁদের দাবি, প্রতিষ্ঠার পর থেকে দলটি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার রাজনীতিতে ভূমিকা রেখে আসছে।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার সঙ্গে জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা এবং দলটির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহত ও আহত নেতাকর্মীদের স্মরণ করেন তাঁরা।

আলোচনা সভা থেকে আগামী দিনের রাজনৈতিক কর্মকান্ডে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখার পাশাপাশি খাগড়াছড়ির বিএনপির নেতা ওয়াদুদ ভূইয়ার নির্দেশনায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহŸান জানানো হয়।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ও রাজনৈতিক আদর্শকে সামনে রেখে গণতান্ত্রিক পরিবেশ ও সুশাসন ট্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রামগড়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন;-বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র‍্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার(১লা সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় রামগড় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু করেন নেতাকর্মীরা। র‍্যালীটি রামগড় শিল্পী কমিনিউটি সেন্টারের সামনে এসে শেষ হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুঁইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মো: বাহার উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: সুজায়েত আলী সুজা,।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো: ইলিয়াস হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন শামীমসহ জেলা ও উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন বলেন, ১৯৭৮সালের ১লা সেপ্টেম্বর বিকেল ৫টায় রমনা রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটির আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন।

তাঁরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় রামগড় উপজেলা ও পৌর বিএনপি পরিবার দিনব্যাপী নানান অনুষ্ঠানমালার আয়োজন করে। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে উৎসব মূখর পরিবেশে কেক কেটে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।