খাগড়াছড়ি ২৯৮আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন, ১১প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু বৃহস্পতিবার থেকে

খাগড়াছড়ি পার্বত্য জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা ৯টি উপজেলার ২৯৮নম্বর সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসারের তত্ত¡াবধানে শান্তিপূর্ণ পরিবেশে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থীরা নিজ নিজ প্রতিনিধি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হন। নির্বাচন কমিশনের বিধি ও নির্দেশনা অনুসরণ করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রতীক বরাদ্দ অনুযায়ী বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইঁয়া পেয়েছেন ধানের শীষ প্রতীক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত, এনসিপি’র ১০দলীয় জোট সংসদ সদস্য প্রার্থী পেয়েছেন দাঁড়িপাল্লা। জাতীয় পাটির প্রার্থী মিথিলা রোয়াজা পেয়েছেন লাঙ্গল প্রতীক। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি(বিএমজেপি) থেকে উশোপ্রæু মারমা পেয়েছেন রকেট প্রতীক।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো: কাউছার পেয়েছেন হাতপাখা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে মো; নূর ইসলাম পেয়েছেন আপেল, বাংলাদেশ মুসলিম লীগ থেকে মো: মোস্তফা পেয়েছেন হারিকেন এবং গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজা পেয়েছেন ট্রাক প্রতীক।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিএনপি’র বিদ্রোহী হেভিয়েত প্রার্ধী সমীরণ দেওয়ান পেয়েছেন ফুটবল, জিরুনা ত্রিপুরা পেয়েছেন কলস এবং ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ঘোড়া প্রতীক।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিএনপি’র বিদ্রোহী হেভিয়েত প্রার্ধী সমীরণ দেওয়ান বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে পাহাড়ী-বাংগালী সকল জনগোষ্টির বিপুল ভোটে জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতীক বরাদ্দ শেষে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভুইঁয়া বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি।
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি(বিএমজেপি) প্রার্থী উশোপ্রæু মারমা বলেন, গত আওয়ামীলীগ সরকারে সময়ে প্রভাবিত মুক্ত না হওয়ায় বিএনপি’র যেমন অংশ গ্রহন করে নাই, ঠিক একই কায়দায় প্রভাবিত হওয়ার চরম আশংকা করেছেন। অন্য প্রার্থীরাও নির্বাচন কমিশনের প্রতি আস্থা রেখে একটি গ্রহনহণযোগ্য নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই সব কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে আচরণবিধি মেনে প্রচারণা চালানোর জন্য প্রার্থীদের প্রতি আহŸান জানানো হয়েছে।
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে খাগড়াছড়ি ২৯৮আসনে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সূচনা হলো।

বৃহস্পতিবার(২২শে জানুয়ারি) থেকে প্রার্থীরা নিজ নিজ প্রতীক নিয়ে মাঠে নামবেন। স্বতন্ত্র প্রার্থীরা- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান পেয়েছেন ফুটবল, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা কলস ও এই ছাড়া আরেক ধর্মজ্যোতি চাকমা ঘোড়া প্রতীক পেয়েছেন।

বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দলীয় প্রতীক বরাদ্দ পেয়েছেন। গত বুধবার(২১শে জানুয়ারি) খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো: আনোয়ার সাদাত আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এ সময় খাগড়াছড়ি সংসদীয় আসনের ১১জন প্রার্থী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চূড়ান্ত প্রতীক বরাদ্দপ্রাপ্ত প্রার্থীরা হলেন বিএনপির ওয়াদুদ ভূইয়া(ধানের শীষ), জামায়াতে ইসলামীর এয়াকুব আলী(দাঁড়িপাল্লা), স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান(ফুটবল), জাতীয় পাটির মিথিলা রোয়াজা(লাঙ্গল), গণ অধিকার পরিষদের দিনময় রোয়াজা(ট্রাক), বাংলাদেশ মাইনোরিটি জনতা পাটির উশ্যেপ্রæু মারমা(রকেট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: কাউসার(হাতপাখা), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী(আপেল), স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা(ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা(কলস) এবং বাংলাদেশ মুসলিম লীগের মো: মোস্তফা(হারিকেন)।

প্রতীক বরাদ্দ শেষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন নির্বাচনী আচরণবিধি, প্রচারণা নীতিমালা ও আইনগত বিষয়াবলি তুলে ধরেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে আচরণবিধি মেনে চলার আহŸান জানান।

২জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ঘিরে খাগড়াছড়ির ২৯৮নং আসনে দুই প্রার্থী আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রার্থী হলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী।

স্থানীয় রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, এই মনোনয়ন প্রত্যাহারের মাধ্যমে খাগড়াছড়ি আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিস ১০দলীয় জোটের শরিক হওয়ায় খাগড়াছড়ি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দলের শৃঙ্খলা ও জোটগত ঐক্য রক্ষার অংশ হিসেবে মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়াডের ভূইয়া পাড়ার বাসিন্দা। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

দুই প্রার্থীর আবেদনই জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট আনুষ্ঠানিকভাবে দাখিল করা হয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমাও মনোনয়ন প্রত্যাহার করেছেন।

এর আগে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপিসহ ১৬প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। জাতীয় নাগরিক পাটি(এনসিপি) মনোনয়ন প্রত্যাশী এড জুমা দলীয় প্রার্থী নির্বাচিত হলেও শেষমেষ ১০দলীয় জোটে প্রার্থী জামায়াত প্রার্থী সমর্থন দিতে মনোনয়ন ফরম জমা দেয়নি।

এনপিপি ছাড়া মোট ১৫প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন, যাদের মধ্যে ২প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে ১৩প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। মংগলবার(২০শে জানুয়ারী) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত এই দুই প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমার প্রতিনিধি মাধ্যমে এক ঘন্টার আগে মনোনয়ন প্রত্যাহার আবেদন দেওয়া হলে অদৃশ্য শক্তির কারনে আরো বহাল রেখে প্রতিনিধি ছাড়া (ঘোড়া) প্রতীক বরাদ্ধ প্রদান করে রিটানিং অফিসার।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, এই ধারা খাগড়াছড়িতে জোটভিত্তিক রাজনীতিকে নতুন মাত্রা দেবে এবং আসনটি জোটভিত্তিক সমঝোতার মাধ্যমে লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

উল্লেখ্য, এ আসনে ইসলামী, জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ ও এনসিপিসহ মোট ১৬জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে এনসিপি প্রার্থী ছাড়া ১৫জন মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে সাতজনের মনোনয়ন বৈধ, সাতজনের মনোনয়ন বাতিল এবং একজনের প্রার্থিতা স্থগিত ঘোষণা করা হয়।

পরবর্তীতে আপিলে ছয়জন প্রার্থীর মনোনয়ন বৈধতা ফিরে পাওয়ায় মোট ১৩জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় শেষ পর্যন্ত এবারের নির্বাচনে ২৯৮নং খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ১১জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:0.0000,0.0000;
brp_del_sen:0.0000,0.0000;
motionR: null;
delta:null;
bokeh:0;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 246.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 65536;weatherinfo: weather?Hazy sunshine, icon:14, weatherInfo:108;temperature: 40;