সাম্প্রদায়িক সম্প্রীতির রাঙ্গামাটি গড়ে তোলার প্রত্যয়: এ্যাড.দীপেন দেওয়ানের

রাঙ্গামাটি ২৯৯নং আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ান রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার জন্য তার দৃঢ় সংকল্প ব্যক্ত করে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচনের পাশাপাশি যুবসমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। প্রশাসনে নিরপেক্ষতা পুনরুদ্ধার করা হবে। প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন ছড়িয়ে দেওয়া হবে।
বুধবার (২১ জানুয়ারী) বিকেল ৫টায় রাঙ্গামাটি জেলা বিএনপি কার্যালয়ে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় এসভায় ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য উপ-মন্ত্রী মনি স্বপন দেওয়ান, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির অন্যান্য নেতৃবৃন্দ।





























