খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার বিরুদ্ধে কুমিল্লার একটি আদালতে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীর মিরপুর ১০ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারন সম্পাদক গাজী রেজওয়ান উল হোসেন রিয়াজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ মিছিলটি মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে পুলিশ র ্যাবের যৌথ হামলায় পল্লবী থানার ৩ নং ওয়ার্ডের সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হোসেন, রুপনগর থানার নেতা সফিক গুরুতর আহত হয়। বিক্ষোভ মিছিলে অন্যান্য নেতৃবৃন্দুর মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ন সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির, তেজগাঁও থানার সভাপতি কামাল আহমেদ আসাদ, পল্লবী থানার সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,রুপনগর থানার আহবায়ক কাওছার হামিদ, সদস্য সচিব শামীম আহমেদ, মিরপুর থানার সদস্য সচিব নাসিম হায়দার সুমন, রুপনগর থানার সিনিয়র যুগ্ন আহবায়ক সাজেদুল আলম টুটুল, পল্লবী থানার মিলন জাহান, রুপনগর থানার শফিক, মুক্তার হোসেন সহ মহানগর উত্তরের বিভিন্ন থানার নেতৃবৃন্দু।






























