গণভোটের রায় বাস্তবায়নে গৌরীপুরে জামায়াতে ইসলামীর গণ মিছিল

গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগষ্ট) বিকেলে গৌরীপুর পৌর শহরে এই মিছিল অনুষ্ঠিত হয়।

গণ মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বদরুজ্জামান।

উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী আব্দুল বারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্টেন্ট সেক্রেটারী এডভোকেট মাহফুজুর রহমান ফরাজী।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাবেক আমীর এডভোকেট গোলাম সারোয়ার, চেয়ারম্যান প্রার্থী হাফেজ মাওলানা আবু ইউসুফ, পৌর শাখার সভাপতি ডা. আব্দুন নূর, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সালেহীন কবীর প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ৬৯ শতাংশ মানুষের দেওয়া গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকেও ফ্যাসিস্ট সরকারের পরিণতি ভোগ করতে হবে বলেও বক্তারা জানান।