গোপালগঞ্জের মুকসুদপুরে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরণ

প্রতি বছরের ন্যায় রমজান উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ ও রেহাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে, বিভিন্ন এতিমখানায় এ কোরআন শরীফ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ তারিকুল ইসলাম, সহ সভাপতি লিয়াকত সরদার, মেহের মামুন, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, যুগ্ম সম্পাদক মামুন ইসলাম, খালিদুজ্জামান মুন্সী, সাংগঠনিক সম্পাদক আরটি হাসান, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, অর্থ সম্পাদক ইয়াদ আলী মোল্লা, সহ প্রচার প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান রাজন, ক্রিড়া সম্পাদক বাবু মোল্লা প্রমূখ।















