জবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আহাদ

আগামী এক বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (জবিরিউ)-এর নতুন কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুমোদিত কমিটিতে মো: জাহাঙ্গীর আলম সভাপতি এবং মো: রাশেদুজ্জামান রাশেদ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
এছাড়া আতাউল্লাহ আল আহাদ সাধারণ সম্পাদক, মো: সায়েদিল মোরসালিন (রিফাত) যুগ্ম সাধারণ সম্পাদক, শাওন হাওলাদার সাংগঠনিক সম্পাদক, রাফীদ আদ দ্বীন রাঈম দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা), রেজাউল করিম শাকিল প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাদমান সাকিব দিশান কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আশিকুর রহমান সাবিন, প্রতীক মার্ক ও ধ্রুব বেনেডিক্ট।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির গঠনতন্ত্রের ৬ নং ধারা অনুযায়ী নবগঠিত এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন কমিটি কাজ করবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।






























