ঝালকাঠির কাঠালিয়ায় জামায়াত প্রার্থী ড. ফয়জুল হকের জনসভায় জনতার ঢল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে।
(৪ ফেব্রুয়ারি) বিকেলে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হক-এর এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৪টায় শুরু হওয়া এই জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. ফয়জুল হক এলাকার উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এছাড়াও সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হাফিজুর রহমান (ঝালকাঠি জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী), মাস্টার মজিবুর রহমান (কাঠালিয়া উপজেলা আমীর)।
বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার নির্দেশনা দেন। তারা বলেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হলে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে।
উপজেলা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের পাশাপাশি জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই জনসভায় যোগ দেন।






























