নওগাঁয় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নওগাঁয় ১৫ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের পুলিশদের নিয়ে এক সার্বিক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলার পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ, পেশাগত মানোন্নয়ন ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়। সভায় পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের বিভিন্ন সুবিধা-অসুবিধা, আবাসন, চিকিৎসা, ডিউটি সংক্রান্ত বিষয়, পেশাগত শৃঙ্খলা ও জনসেবায় আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা গেলে জনগণের প্রতি সেবার মান আরও বৃদ্ধি পাবে।” এ সময় তিনি সকল স্তরের পুলিশ সদস্যদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং যৌক্তিক সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।

সভায় উপস্থিত কর্মকর্তাগণ পুলিশ সুপার মহোদয়ের এই মানবিক ও কল্যাণমুখী উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ কল্যাণ সভাটি পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ, প্রেরণা ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।