নওগাঁর মাতাসাগর মাদ্রাসার কমিটি স্থগিতের দাবিতে মানব বন্ধন

নওগাঁ সদর উপজেলার মাতাসাগার ইয়ারউদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার একতরফা পকেট কমিটি স্থগিতের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী। আজ সোমবার বেলা ১২ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিভাবক ইমরানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসার সাবেক সুপার মামুনুর রশিদ ও অফিস সহকারী আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে নির্বাচন ছাড়াই নিজেদের ইচ্ছেমতো কমিটি গঠন করে আসছেন। তাঁদের বিরুদ্ধে ৫ লাখ টাকার আর্থিক অনিয়মের তদন্ত চলছে।
বর্তমানে ভারপ্রাপ্ত সুপার মোঃ আফছার আলী দেওয়ান ও তাঁর ভাতিজা অফিস সহকারী আব্দুল লতিফ যোগসাজশ করে পূর্বের দুর্নীতি ধামাচাপা দিতে আবারও গোপনে ভোটারবিহীন একতরফা কমিটি গঠনের প্রক্রিয়া চালাচ্ছেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সাব্বির, সাজ্জাদ ও স্থানীয় মহিলা মেম্বার। মানববন্ধন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত স্মারকলিপি দেওয়া হয়।
এ ব্যাপারে নওগাঁ সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুলা আল মামুন বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্তা নেওয়া হবে।






























