নরসিংদীতে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় সাদিকুর রহমান লিটন নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আমদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাদিকুর রহমান লিটন আমদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
এর আগে, তিনি আমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং আমদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন।
তিনি জানান, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় সাদিকুর রহমান লিটনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।























