নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরে সেনাবাহিনীর মহড়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (৩১ জানুয়ারি) শনিবার দিনাজপুরের গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ সেনাবাহিনী আজ একটি সুসংগঠিত মহড়া (শোডাউন) পরিচালনা করেছে।

মহড়ার মাধ্যমে যে কোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম ও আইনবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে যৌথ বাহিনীর প্রস্তুতি প্রদর্শিত হয়েছে। জেলার প্রধান সড়ক, জনবহুল এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে দৃশ্যমান টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

সাধারণ জনগণ মহড়া চলাকালীন সময়ে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মহড়া অব্যাহত থাকবে।

সেনাবাহিনী ক্যাম্পের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই মহড়া জনসাধারণের মধ্যে সচেতনতা ও আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।