নেত্রকোনার মদনে এইচএসসি সমমানের পরীক্ষা শুরু

সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে সব পরীক্ষা কেন্দ্রে এক সাথে অনুষ্ঠিত হয়েছে।

প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীনে আলিম কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

মদন উপজেলার ৫ টি কেন্দ্রে হলো সরকারি হাজী আব্দুল আজিজ ডিগ্রী কলেজ, জোবাইদা রহমান মহিলা কলেজ, মদন আর্দশ কারিগরি ও বানিজ্য কলেজ (ভেনু) আলহাজ্ব মোজ্জাফফর আহম্মেদ ফাজিল মাদ্রাসার, মনোহরপুর ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়। এ বছর উপজেলায় মোট ৮ শত আশি জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

তাঁর মধো ছেলে ৪৭৯ মেয়ে ৪০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করছে। অপর দিকে অনুপস্থিত ছেলে ২৫ জন মেয়ে ১৬ জন মোট ৪১ জন পরিক্ষার্থী।