নেত্রকোনা ৪ নির্বাচনী প্রচার প্রচারণা ও ভোটের মাঠে এগিয়ে, বাবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রেকোনা ৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী) নির্বাচনি এলাকায় শেষ মূর্হুতে জনসভায় জোরে শোরে বইছে নির্বাচনী হাওয়া। প্রতিটি ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বাবর প্রেমিকরা শক্ত অবস্থান গড়ে তুলেছে কর্মীরা এখন দিন রাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীর্ষে ভোট ও দোয়া চাইছে।

বিএনপির ওর্য়াডে ওর্য়াডে খন্ড খন্ড মিছিল ও নির্বাচনী শো ডাউনে এলাকায় নির্বাচনী আনন্দ আমেজ তৈরি হয়েছে। এ আসনে প্রতিটি এলাকায় চলছে ভোটের উৎসব মুখর পরিবেশ। এ আসনটি লুৎফুজ্জামান বাবরের আসন হিসেবে পরিচিত।

লুৎফুজ্জামান বাবর ১৯৯১ (পঞ্চম) ১৯৯৬ (ষষ্ঠ) ও ২০০১ সালে (সপ্তম) জাতীয় সংসদ নির্বাচনে জনগনের বাবর এমপি নির্বাচিত হন।

তিনি সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তবে ১৯৯৬ সালে তিনি আবার আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মমিনের কাছে হেরে যান। এবার এ আসনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও আলোচনায় শীর্ষে বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবর এগিয়ে রয়েছেন। তার পরেই জামায়াত প্রার্থী মোঃ আল হেলাল তালুকদার।

স্থানীয়দের মতে এ আসনে দলমত নির্বিশেষে সকলেই জনপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবরকে নির্বাচিত করবে।
এ আসনে বিএনপি-জামায়াত ছাড়াও লড়ছেন সিপিবির কেন্দ্রীয় সদস্য জলি তালুকদার, ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার এবং ইসলামিক আন্দোলন বাংলাদেশের মোঃ মুখলেছুর রহমান।

জামায়াত মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার বিভিন্ন এলাকায় পথ ও নির্বাচনী সভায় বলেন, আমরা জনগণের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি। আমরা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার কাজ করছি। তরুণ প্রজন্ম পরিবর্তন চায়।

অপর দিকে বিএনপি প্রার্থী লুৎফুজ্জামান বাবর এ আসনের বিভিন্ন এলাকায় পথে ও নির্বাচনী সভায় বলেছেন, আমার এলাকায় মাদক জুয়া চিরতরে বিদায় করা হবে। বেকারত্ব দূরীকরণ কৃষকসহ সর্বস্তরের মানুষের সমস্যা সমাধান করে এলাকা উন্নয়ন করা হবে।

তিনি আরও বলেন,একটি দল আছে যারা আবল তাবল বলছে, তাদের একমাত্র কাজ হল মুনাফেকি করা।
আমার নেতা ১৭ বছর নির্বাসনে ছিলেন, সেখানে তিনি এমনি বসে থাকেননি, উনার একটা প্ল্যান আছে, সেই প্ল্যান তিনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হাওরাঞ্চল অধ্যুষিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯০ হাজার ৩১২ ভোট,নারী ভোটার ১ লাখ ৮৪ হাজার ৯৮২ ভোট। তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছে ১৩ জন। এ মোট ভোট কেন্দ্র ১৪৯ টি এর মধ্যে ঝুঁকিপূর্ণ ৪০ টি কেন্দ্র রয়েছে।