প্রযুক্তি ও মমতায় কল্যাণের বার্তা-নওগাঁর পত্নীতলায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবার প্রতিপাদ্যে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নওগাঁর পত্নীতলায় “আত্ম-অনুসন্ধান” অনুষ্ঠান উদযাপন হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন।

এ সময় উপজেলা মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বিশেষ চাহিদাসম্পন্ন উপকারভোগী মমতা আক্তার বলেন,
সমাজসেবা থেকে ঋণ নিয়ে অনেকেই এখন স্বাবলম্বী। প্রতিবন্ধীদের নিয়মিত সহায়তা দেওয়ায় আমরা উপকৃত হচ্ছি।

আমবাটি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখি আক্তার বলেন, পিছিয়ে পড়া মানুষের জন্য সরকারের উদ্যোগ সমাজ-উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।