ফ্যামেলি কার্ড নারীদের একটি ক্ষমতা- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

আমরা আমাদের কথা রাখছি। নির্বাচনে আমরা বলেছিলাম আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে ফ্যামিলি কার্ড চালু করবো। এই ফ্যামিলি কার্ড নারীদের একটি শক্তি ও ক্ষমতা। এই কার্ডটি যে ক্ষমতা দিবে সেই ক্ষমতা দিয়ে আপনি সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রাহিমানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রহিমানপুর সম্মিলিত ঈদগাহ আলিম মাদ্রাসা মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের ক্ষমতায়ন করতে চান। নারীরা যেন স্বাবলম্বী হতে পারেন সেই চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আমরা কাজ করতে আসছি কাজ করবো। কেউ যদি দূর্নীতি করতে চায় কাউকে ছাড় দেওয়া হবে না।

পাইলট প্রকল্প হিসাবে ঠাকুরগাঁওয়ে ৫৯০ জন নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য ডা: আব্দুস সালাম, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত ফারজানা সহ প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ।