বগুড়ার শিবগঞ্জে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জে বিএনপির আয়োজনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।
সভায় তিনি বলেন, “উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। রাস্তাঘাট, শিক্ষা, কৃষি ও স্বাস্থ্যখাতে উন্নয়নই তাদের প্রধান লক্ষ্য। এসময় নির্বাচনী প্রস্তুতি জোরদার ও সংগঠনকে আরও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।”
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলামসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।






























