বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা অস্থায়ী কার্যালয় উদ্বোধন

রাঙ্গামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকায় হোটেল কসমস এর নীচ তলায় (দক্ষিণ পার্শ্বে) বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টায় রাঙামাটিতে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা (অস্থায়ী) কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করেন রাঙামাটি-২৯৯ আসনের গনতন্ত্র মঞ্চের সমর্থিত কোদাল প্রতীকের সংসদ সদস্য পদ প্রার্থী গনতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।

উক্ত পার্টির কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি- ২৯৯ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমার নির্বাচনী পরিচালনা কমিটির অহ্বায়ক অমর চাকমা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য মো: আবুল হাশেম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি শ্যামল চৌধুরী, বাংলাদেশের বিপ্লবী যুব সংহতি, রাঙামাটি জেলা কমিটি সভাপতি পলাশ চাকমা।

রাঙামাটি- ২৯৯ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা বলেন জনগণের অধিকার রক্ষা, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করাই তাঁর রাজনীতির মূল অঙ্গীকার। জনগণের অধিকার, শান্তি, গণতন্ত্র এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যেই তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এসময় তিনি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।