বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রায়েরমহল থেকে মারুফের নেতৃত্বে বিশাল মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বিশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার বিকালে নগরীর রায়েরমহল থেকে ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য আইনুল আবেদীন মারুফের নেতৃত্বে মিছিলটি বের হয়ে শিববাড়ি গিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দেয়।

মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়। মিছিলটি এলাকায় রাজনৈতিকভাবে ব্যাপক সাড়া ফেলে।

মিছিলে উপস্থিত ছিলেন, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য আজিজুর রহমান সজীব, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ হাসান, যুবদল নেতা ওসমান মল্লিক, ইকরামুল কবির, শ্রমিক নেতা ও ১৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের জিল্লুর রহমান পলাশ, ইবরাহীম খলিলুর, মাসুদ, রফিকুল ইসলাম, জাকির, শুকুর, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসিম হালাদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া মহিলা নেত্রী নুরজাহান, জাহানারা, জরিনাসহ স্থানীয় নারী নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন।

মিছিল শেষে নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিয়ে দলীয় ঐক্য, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান নেতারা।