বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবরে গণসংযোগ

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফুজ্জামান বাবর নিজ এলাকায় মদনে নির্বাচনী গণসংযোগ ও পথ সভায় যোগদান করেন। এ সময় দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া কামনা করে বিভিন্ন পথ সভায় বিশেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন।

শুক্রবার মদন পৌরসভার ফচিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়,বুড়াপীর মাজার, কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপাসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাহাঙ্গীরপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, জাহাঙ্গীরপুর, চকপাড়া, রত্না পুর মাদ্রাসায় নির্বাচনীয় পথ সভায় যোগদান করেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান ছন্দন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতিও কাইটাইল ইউপি চেয়ারম্যান আবুতাহের আজাদ যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারন সম্পাদক হুমায়ুন কবির ছাত্র দলের সাধারন সম্পাদক শামীম হাসান, বিএনপির ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগে অংশ গ্রহণ করেন।