বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

নেত্রকোণা মদন পৌরসভার বাংলাদেশ জাতীয়তাবাদী (কৃষক দল) পৌর শাখার উদ্যোগে তিন বারের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে উপজেলার দলীয় কার্যালয়ে পৌর কৃষক দলের সভাপতি মোঃ মাহমুদ হোসেন মাসুদের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কী।
পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মতিউর রহমান মতি সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপি সভাপতি নূরুল আলম তালুকদার, পৌর বিএনপি সভাপতি কারুজ্জামান চন্দন,উপজেলা বিএনপি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,পৌর বিএনপি সাধারন সম্পাদক,আব্দুল কাদির।
এ ছাড়া ও সভায় বক্তব্য রাখেন, জেলা কৃষক দলের যুগ্ন সাধারন সম্পাদক শাহীন আলম শাকি, এশাদ উদ্দিন মাষ্টার, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা মজলিস, সাধারন সম্পাদক আব্দুল হান্নান,উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হুমায়ুন কবির, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আল আমিন, পৌর ছাত্রদলের আহবায়ক, মাহমুদর রহমান মিঠু, মেহেদি হাসান,সেচ্ছাসেবক দলের আহবায়ক, নয়ন মিয়া,সদস্য সচিব, আব্দুল লতিব প্রমূক।






























