বেগম জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

যশোরের শার্শার নিজামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে গোড়পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুলফিকার আলী জুলু।
এ সময় উপজেলা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতা-কর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন, আব্দুল মজিদ মাজেদ, আব্দুস ছাত্তার, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ মন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন।
ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব খোকন, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী বিশ্বাস, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন লক্ষনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা, দ্রুত আরোগ্য এবং দেশের কল্যাণ কামনা করেন।






























